মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

সখীপুরে চিরকুট লিখে ৩ মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬৭৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে তিনজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তারা উপজেলার তক্তারচালা তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কুরআন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী। গতকাল রবিবার (২২ জুন) দিবাগত রাতে ওই মাদরাসা থেকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

মাদরাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, প্রতিদিন ভোর রাত ৪টার দিকে শিক্ষার্থীদের ছবক দেওয়ার জন্য ডেকে তোলা হয়। কিন্তু রবিবার ভোরে ওই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়।

মো. নুরুল ইসলাম বলেন, অনেক সময় শিক্ষার্থীরা রাগ করে মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে যায়। সেটি চিন্তা করে শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানালে তারা বাড়িতে যায়নি বলে তারা জানান।

তিনি বলেন, যাওয়ার সময় শিক্ষার্থী রবিউল একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটে সে লিখেছে, ‘বাড়ি থেকে অভিভাবকরা তাকে অপদার্থ বলে তাই কিছু একটা করে দেখাব তারপর ফিরব। থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করব।’

নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল ইসলাম বলেন, ‘ভোররাতে মাদরাসা থেকে আমাকে জানানো হয় যে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না।

পরে খোঁজ নিয়ে জানতে পারি তক্তার চালা বাজার থেকে সিএনজিতে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল মেইন রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সব স্বজনদের বাড়িতে খবর নিয়েছি কিন্তু তাদের খোঁজ মেলেনি।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102