মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

‘গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি’-টিটো

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬৯৩ বার পড়া হয়েছে

দেশ গঠনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে পথসভা করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে উপজেলার এলেঙ্গা পৌর শহরের বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে এ লিফলেট বিতরণ করেন তিনি। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে অংশ নেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা বেনজির আহমেদ টিটো বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

যাতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠন এবং ভোটের অধিকারের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।

পথসভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহসভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুদুর রহমান বালা, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌরসভার সভাপতি একাব্বর আলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বাতেন, সদস্য সচিব আজগর আলী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102