মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

মধুপুর পৌরসভার ২০২৫–২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬৯৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে ২৫ জুন(বুধবার) দুপুরে মধুপুর পৌরসভার হল রুমে পৌর প্রশাসকের পক্ষ থেকে এক বাজেট ঘোষণা অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সাইদুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, যুবউন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেন প্রমূখ।

আগামী অর্থ বছরের জন্য উন্মুক্ত এ বাজেটে মধুপুর পৌরসভার নাগরিকদের জীবন মান উন্নয়নের জন্য ১শত কোটি ৮৫ লাখ ১৮ হাজার ৮৬০ টাকা ৫৮ পয়সার প্রস্তুাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। যার মধ্যে আয় ও ব্যয়ের সামনজস্যতা বজায় রেখে আগামী এক বছর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে বলে সাংবাদিকদের জানান পৌর প্রশাসক। এ ছাড়াও সাংবাদিকদের প্রশ্নের প্রশ্নের জবাবে পৌর প্রশাসক আরো জানান, গত অর্থ বছরের ব্যায়ের খাত থেকে ২ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ৯শত ৯১ টাকা ১৩ পয়সা উদ্বৃত যা মধুপুর পৌরসভার জন্য একটি অভাবনীয় বিষয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর সচিব সচিব মো. নজরুল ইসলাম, পৌর কউস্নিলরবৃন্দ, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102