মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

সাংবাদিক এনামুল হক দীনার স্মরণসভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক লোকধারা পত্রিকার প্রয়াত সম্পাদক, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল হক দীনার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের কনভেনশন সেন্টারে প্রেস ক্লাবের আয়োজনে স্মরণসভাটি হয়।

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় এতে বক্তব্য দেন টাঙ্গাইল আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুর রহমান রিপন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, কামরুজ্জামান চৌধুরী ও নিহত দীনার স্ত্রী সামিয়ারা আক্তার প্রমুখ।

দোয়া মাহফিল শেষে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিরা ও সাংবাদিক দীনার পরিবারের সদস্য প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২১ জুন শনিবার বিকেলে কক্সবাজারে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক এনামুল হক দীনা মৃত্যুবরণ করেন। রবিবার তার মরদেহ টাঙ্গাইলে আনার পর নামাজে জানাজা শেষে জন্মস্থান কালিহাতীর বল্লায় তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ পুরো টাঙ্গাইলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102