মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইল যৌনপল্লীতে আগুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার যৌনপল্লীতে অগ্নিকাণ্ডে যৌনকর্মীদের ১২টি ঘর ও সেখানে অবস্থিত ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার দাবি করেছে যৌনকর্মীরা।

জানা যায়, শহরের কান্দাপাড়ায় অবস্থিত যৌনপল্লীতে শনিবার সকালে রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। এসময় যৌনকর্মীদের কেউ কেউ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় ঘরের জিনিসপত্র বাইরে বের করে আনা অসম্ভব হয়। যৌনকর্মীদের ঘরে থাকা ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকাসহ জমি-জমার দলিলপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ৩০/৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

যৌনপল্লীর বাসিন্দা ক্ষতিগ্রস্ত শুকুর, লাল মিয়া, যৌনকর্মী সালমা, সন্ধ্যা ও আলোসহ অনেকেই জানান, হঠাৎ করে আগুন লেগে যায়। পরে তা মুহূর্তেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা টাকা-পয়সা ও আসবাবপত্র সব পুড়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, তারা শনিবার সকাল ১১টার পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102