মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

দেশীয় মাছ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘নদী-নালা, খাল-বিলে দেশীয় যেসব মাছ পাওয়া যায় সেগুলো রক্ষার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নিষিদ্ধ জালের ব্যবহারে। এর কারণে শুধু মাছ নয়, জলজ সব প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। যারা এসব জাল ব্যবহার করে মাছ ধরছে তাদের নৌ পুলিশ ও কোস্টগার্ড আটক করছে।

শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে করণীয় নিরাপদ খাদ্য সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘মৌসুমের কারণে কিছুটা ডিমের দাম কমেছে। বিদ্যুৎ ও ফিডের দাম অনেক বেশি। উৎপাদনের ৭০ শতাংশ খরচ হচ্ছে ফিডে।

কাজেই ফিডের দাম কমানো জরুরি।  ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম এ রশীদ, ব্যুরোর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক ইসতিয়াক আহাম্মেদ ও উবিনীগের পরিচালক সীমা দাশ সিমু প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102