মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

আমরা চাই নির্বাচনের আগে এদেশ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হোক-আতিকুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

বিএনপিকে উদ্দেশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেছেন, দলকে আগে দখলবাজ ও চাঁদাবাজকে মুক্ত করুন। তারপর ক্ষমতা আসার স্বপ্ন দেখুন। আমরা চাই নির্বাচনের আগে এদেশ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হোক।

তিনি বলেন, আপনারা চাঁদাবাজি করবেন আর ভোট এলে ভোট পাবেন—এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, এটা হচ্ছে দিবাস্বপ্ন।

শনিবার (১২ জুলাই) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিক মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আতিকুর রহমান।

বিএনপিকে উদ্দেশ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাংলাদেশের এমন কোনো হাট-ঘাট বা বাজার নেই যা আপনারা দখল করেননি। দখলবাজি করবেন আর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবেন, এটা আর হবে না। কে এমপি হবেন কে মন্ত্রী হবেন, ওই হিসাব বাদ দিয়ে আগে দলকে নিয়ন্ত্রণ করুন।

তিনি বলেন, ৫ আগস্টের আগের বাংলাদেশ আর পরবর্তী বাংলাদেশ এক নয়। আগামী নির্বাচন হবে চাঁদাবাজির বিরুদ্ধে। আগামী নির্বাচনে জনগণ চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। আপনাদের নিশ্চিত পরাজয় হবে ইনশাআল্লাহ।

টাঙ্গাইল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ ও নেতা মহিববুল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102