মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

জাতীয় নির্বাচন ব্যাহত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে-সাইদ সোহরাব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় নির্বাচন ব্যাহত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহসীন হলের সাবেক জিএস সাঈদুর রহমান সাইদ সোহরাব।

শনিবার (১২ জুলাই) দুপুরে মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উন্নয়ন এবং ‘জাতীয় ফতোয়া বিভাগ’-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইসলামী মাহফিল অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সাঈদুর রহমান সাইদ সোহরাব বলেন, ‘যেভাবে আমরা সব ষড়যন্ত্র ছিন্ন করে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করেছি। সেভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব।

সাইদ সোহরাব বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের আমলে শুক্রবার হলেই বাইতুল মোকাররম মসজিদের সামনে মুসলমানদের পেটানো হয়েছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে ইমাম ও খতিবরা মসজিদে স্বাধীনভাবে বক্তব্য দিতে পারেন নাই। তাদের বক্তব্য আগেই লিখে দেওয়া হতো।’

জাতীয় ফতোয়া বিভাগ মির্জাপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশ্ববিখ্যাত ফুরফুরা শহীদ (ভারত)-এর অন্যতম খলিফা শায়েখ ওমর ফারুক সিদ্দিকী আল নোমানীর সভাপতিত্বে বক্তৃতা করেন ত্রাণ মন্ত্রণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব আলী আহসান, গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102