মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আব্দুল হামিদ ভূঁইয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য আব্দুল হামিদ ভূঁইয়ার (৭৭) রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যার পর টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে সাপ্তাহিক প্রযুক্তি পরিবারের আয়োজনে মাহফিলটি হয়।

আব্দুল হামিদ ভূঁইয়া জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) নির্বাহী পরিচালক। দেশের আর্থ সামাজিক উন্নয়নে তার অবদান রয়েছে।

তিনি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে থাইল্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মাহফিলে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান ও আতাউর রহমান আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহসভাপতি শাহাবুদ্দিন মানিক ও টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

দোয়া প্রার্থনা করেন কোর্ট মসজিদের ইমাম আমজাদ হোসাইন। এসময় টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য ও এসএসএস-এর প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102