মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে শহরের পৌরউদ্যানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। বন বিভাগ ও জেলা প্রশাসন এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করেন। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন বৃক্ষসহ নানা ফলমূল, ফুল ও শাক-সবজির চারা নিয়ে ৫৭টি স্টল অংশ নেয়। সকাল থেকেই মেলায় বৃক্ষপ্রেমীরা ভিড় করছেন।

এর আগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জনসেবা চত্ত্বর ঘুরে শেষ হয়। পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এসময় অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক মো. আব্দুল্ল্যাহ আল মামুন, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেনসহ জেলা প্রশাসন ও বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102