মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৬ বস্তা চাল উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীর পৌজান বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য বিভাগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব চাল উদ্ধার করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনিছুর রহমান খান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনিছুর রহমান বলেন, ‘পৌজান বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীরা তাদের বরাদ্দকৃত চাল বিক্রি করে দেন। সেই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে কিনে বাজারের দুটি ঘরে মজুদ করেছিলেন পাইকড়া ইউনিয়নের মুনোটিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাহু।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ১২৬ বস্তা চাল উদ্ধার করা হয়।’তিনি আরো জানান, অভিযুক্ত শাহুর বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102