মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্য জাহাঙ্গীর আলম বলেন, টাঙ্গাইলের গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি আজ বৈদেশিক রেমিটেন্স। পশ্চিম টাঙ্গাইলের প্রত্যেকটা ঘর থেকে কমপক্ষে একজন করে তরুণ-যুবক বিদেশে চাকরি করছেন। প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্সেই টাঙ্গাইলে নতুন নতুন বহুতল দালান তৈরি হচ্ছে। পশ্চিম টাঙ্গাইলের প্রায় ঘরে ঘরে সরকারি-বেসরকারি চাকরিজীবী রয়েছেন। সে হিসেবে এখানকার অধিকাংশ মানুষ নিয়মিত সরকারি কোষাগারে আয়কর জমা দিয়ে আসছেন। এই পশ্চিম টাঙ্গাইলসহ নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সংখ্যক মানুষকে প্রতিদিন শহরে যাতায়াত করতে হয়। কেউ আসেন গাভীর খাঁটি দুধ বিক্রি করতে। কেউ আসেন কোরবানির গরু-ছাগল বিক্রি করতে। কেউ বা আসেন যমুনা ধলেশ্বরী নদীর মাছ বিক্রি করতে। আবার কেউ আসেন বিদেশ যেতে। আবার কাউকে আসতে হয় সুচিকিৎসার জন্য। আমাদের মা-বোনদেরকে সন্তান প্রসব করতেও শহরের হাসপাতালগুলোতে আসতে হয়।

তিনি আরও বলেন, এই নদীতে বর্ষায় খেয়ার জন্য এক থেকে দেড় ঘণ্টা বসে থাকতে হয়। শুকনো মৌসুমে প্রায় দেড় কিলোমিটার হেঁটে আসতে হয়। এ সময় অপেক্ষা করে হাসপাতালে পৌঁছার আগেই অনেক মানুষের মৃত্যুও হয়েছে। আবার অনেক মা-বোনকে খেয়াঘাটেই সন্তান প্রসব করতে হয়েছে। অনেক শিক্ষার্থী সময়মতো স্কুল-কলেজে পৌঁছতে পারেনা।

জাহাঙ্গীর আলম বলেন, সম্প্রতি আমার বাবা শাহজাহান আলী নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করেছিলেন। এই নদী পার হতেই তার দেড় ঘণ্টা লেগে যায়। শহরে এনে চিকিৎসা দেয়া হলেও সময়মতো আসতে না পারায় মারা যান তিনি।

তিনি আরও বলেন, এই ধলেশ্বরী নদীতে একটি ব্রীজের জন্য আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। শহরে এসে অনেক দেন-দরবার করেছি। সরকারের কাছে আবেদেন করছি ধলেশ্বরী নদীতে দ্রুত একটি ব্রীজ স্থাপন করার জন্য।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102