মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

সখীপুরে বিধবা ফিরোজার পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পূর্বপাড়া গ্রামের ৭৩ বছরের বিধবা ফিরোজা বেগম। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভাঙা মাটির ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। নেই টিউবওয়েল, নেই শৌচাগার। এমনকি তিন বেলা খাবারের নিশ্চয়তাও নেই তার জীবনে। এমন অবস্থাতেও জুটিনি বয়স্ক ভাতার সুবিধা। অবশেষে সেই অসহায় বিধবা ফিরোজার পাশে দাঁড়িয়েছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রণি সরেজমিনে গিয়ে ফিরোজা বেগমের বাড়ি পরিদর্শন করেন।

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) ‘জরাজীর্ণ ঘরে বিধবা ফিরোজা বেগমের মানবেতর জীবন’ শিরোনামে নিউজ প্রকাশের পরে তাকে সহায়তার হাত বাড়িয়ে দেয় প্রশাসন।

এ সময় তিনি সরকারি তহবিল থেকে নতুন ঘর নির্মাণের জন্য টিন, খাদ্যসামগ্রী, বিদ্যুৎ সংযোগ ও নগদ ৯ হাজার টাকার চেক প্রদান করেন।

এছাড়া স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদার ও সাইফুল ইসলাম নগদ ১০ হাজার টাকা ও কাঠ দিয়ে ঘর নির্মাণে সহায়তার আশ্বাস দেন।

এ সময় সখীপুর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি মামুন হায়দার, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব সিকদার বাবুল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, যুবদল নেতা মিজান আল নূর উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102