মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে পৃথক অভিযানে দুই আসামী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে পৃথক অভিযানে হত্যাচেষ্টা মামলার আসামি এবং এক বছরের সাজাপ্রাপ্ত অপর এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এসব অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন—হত্যাচেষ্টা মামলার আসামি লিমন (২৫) এবং এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার রফিকুল ইসলাম সৌরভ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর রাতে কালিহাতীর পোষনা দক্ষিণপাড়া গ্রামের গৃহবধূ লাইলী বেগমের (৫৭) বাড়িতে পূর্বশত্রুতার জেরে লিমনসহ কয়েকজন প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ওই সময় মৃত ভেবে তার কানের সোনার দুল ও নগদ ৪ হাজার টাকা লুট করে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসী লাইলী বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর সৌদি প্রবাসী ছেলে লাভলু দেশে ফিরে এসে গত ৯ অক্টোবর কালিহাতী থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

এরই প্রেক্ষিতে র‌্যাব সোমবার কালিহাতীর মরিচা ব্রিজসংলগ্ন বড়সরাই এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি লিমনকে গ্রেপ্তার করে।

একই দিন র‌্যাবের অপর একটি দল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহের তারাকান্দা থানার প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার রফিকুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102