মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন ও নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই স্লোগানে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। সেটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথভাবে এ সভার আয়োজিত করে।

সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, খামারিরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩০টি স্টল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়াসহ অতিথিরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102