মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মধুপুরে ১২৭ কেজি গাঁজাসহ এক মাদককারবারি আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৩৪) নামের এক মাদককারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক নজরুল একই গ্রামের জুব্বার আলীর ছেলে।

র‍্যাব-১৪ সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে প্রথমে নজরুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্রাংকের ভেতর থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নজরুলকে জিজ্ঞাসাবাদকালে তার সহযোগী মো: স্বপন মিয়ার বাড়িতেও মাদক মজুত আছে বলে তথ্য দেয়। পরে তাকে সাথে নিয়ে স্বপনের বাড়িতে অভিযান চালালে স্বপনের স্ত্রী জেসমিন (২৭) পালিয়ে যান। ওই বাড়িতে তল্লাশি করে আরো ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা। আটক নজরুল ইসলামসহ পলাতক আসামি স্বপন মিয়া ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102