মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

২৪ ঘন্টায় টাংগাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত জেলার ১২টি উপজেলার ১৩টি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পদধারী নেতাকর্মী।

গ্রেপ্তাররা হলেন নাগপুর উপজেলার আমজাদ হোসেন (৫৫), মির্জাপুরের ফেরদৌস আলম পাহাড়ি (৪৫), দেলদুয়ারে ফজলুল হক (৫০), ঘাটাইলে আব্দুল হোসেন (৩২) ও রাসেল (২৩), সখীপুরের ওয়াদুদ রহমান শাহীন (৫১) ও হাকিম তালুকদার (৫৫), ধনবাড়ীতে হৃদয় আহমেদ (২৮), কালিহাতীতে শামীম (৪৬), ভূঞাপুরে তাহসিন হোসেন আলিফ (২০), কালিহাতীর যমুনা সেতু পূর্ব থানার তপু মন্ডল (২২), মধুপুরের জুয়েল (২৫), বাসাইল উপজেলার রিপন মিয়া (৫০), গোপালপুরের মিনহাজ মিয়া (৫০) এবং টাঙ্গাইল সদর উপজেলার শরিফ হোসেন (২৫), নাসির উদ্দিন (৪৭), সৈয়দ তানিয়া ইসলাম সুইটি (৪৫) ও তারিফুল ইসলাম (৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইন-২০১৯, দ্য পেনাল কোড ১৮৬০ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট-১৯০৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়-ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিরা পরিস্থিতি ঘোলাটের পাঁয়তারা করার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার এজাহারভুক্ত আসামি থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102