মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাঙ্গাইল বাসে ধর্ষণের অভিযোগে চালক ও দুই সহযোগীর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের অভিযোগে চালক ও দুই সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম তাদের জবানবন্দি লিপিবদ্ধ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তাররা হলেন দিনাজপুরের নরদেরাই গ্রামের বাস চালক মো. আলতাফ (২৫), হবিগঞ্জের আব্দুল রাব্বি এবং ফরিদপুরের মো. সাগর (২৪)। মামলায় একজন এখনও পলাতক।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী বুধবার রাত ১১টার দিকে সাভার থেকে আশুলিয়া যাওয়ার জন্য বাসে ওঠেন। পথের মধ্যে অন্য যাত্রীরা নামার পর তাকে আটকে রেখে টাকা, মোবাইল ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয় এবং রাতভর ধর্ষণ করা হয়। হাইওয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি আটক করে।

ভুক্তভোগী নারী বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলা তদন্তাধীন, গ্রেপ্তারদের অতীত সম্পর্কিত তথ্য যাচাই করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102