মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

মির্জাপুরে ট্রাক ১৪ টন রডসহ দুই ডাকাত গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক ও ১৪ টন রডসহ ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার সাভার উপজেলার যাদুরচড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় (২৪ জানুয়ারি) মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—খুলনা সদর উপজেলার চাঁনমারী গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল (৩০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (৪০)।

তারা কেরানীগঞ্জের করেরগাও এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার নয়নপুর এলাকার মুনতাহা স্টিল মিল থেকে ১৪ টন রড নিয়ে একটি ট্রাক বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বাজারের উদ্দেশে রওনা দেয়। ভোর পৌনে ৭টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় পৌঁছালে পেছন থেকে এসে একটি প্রাইভেটকার ট্রাকটির গতিরোধ করে। এসময় প্রাইভেটকারে থাকা ডাকাতচক্রের ছয় সদস্য ট্রাকের ড্রাইভার নান্নু ও সহকারি আবু জাফরকে চোখ ও ও হাত বেঁধে প্রাইভেটকারে উঠিয়ে উল্টো পথে গাজীপুরের বাগবাড়ি এলাকায় নিয়ে ফেলে রড ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রডের মালিক মাহফুজুল হামিদ মির্জাপুর থানায় অজ্ঞাতনামা ছয় জনকে আসামি করে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে সাভারের যাদুরচড় এলাকা থেকে ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচড় উপজেলা সদরের শাহিন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে ওই রড উদ্ধার করা হয়। উদ্ধার করা রডের বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, গ্রেপ্তার দুজনকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তাদের একজনের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

চোরাই রড কেনা ব্যবসায়ীকে শাহিনকে গ্রেপ্তার না করার বিষয়ে তিনি বলেন, ‘শাহিনকেও এ মামলায় আসামি করা হবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102