মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভূঞাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে বালুর ঘাটে অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে বাইনতাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে পরিচালিত বালুর ঘাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় বালু ব্যবসায়ী আব্দুল আলিমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ঘাটটি বন্ধ করে দেয়া হয়।

জানা যায়, উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় বাইনতাইন সরকারি বিদ্যালয়ের পাশে বালু মজুদ ও পরিবহনের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শব্দদূষণ, ধুলাবালি এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মধ্যে ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় অবৈধ বালু ব্যবসার দায়ে আব্দুল আলীমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট বালুর ঘাট বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, জনস্বার্থ ও শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়। আইন ও বিধি অনুযায়ী অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102