‘চলুন আমরা একসঙ্গে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলা করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের ডাক্তার ঝান্ডা হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
আলোচনায় বক্তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরেন।
পরে কুমুদিনী হাসপাতালের অভিজ্ঞ নার্সরা মাঠকর্মীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করার ব্যবহারিক প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের প্রায় ২০০ মাঠকর্মী অংশগ্রহণ করেন।

