বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে তারা রাজনীতি করতে আসেনি। তারা দেশেকে ভালোবাসে না, তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, দেশের সম্পদ ধ্বংস করেছে। ওরা মেধাবী ছাত্রদের জীবন ধ্বংস করেছে। ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ২৪-এর বিজয় এসেছে।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ মিছিলপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দুপুর দেড়টার দিকে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল আনন্দ মিছিল মির্জাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘বিগত ১৫ বছর দেশের তরুণরা ভোট দিতে পারেনি।
মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আহমেদ আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম প্রমুখ বক্তৃতা করেন।

