মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মধুপুরে মাইক্রোবাস চাপায় এক নারী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে মাইক্রোবাসের চাপায় লাইলী বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) বিকেলে উপজেলার নেকীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত লাইলী ধনবাড়ী উপজেলার ধোপাখালি ইউনিয়নের জমশেদপুর এলাকার মরহুম আবু সাঈদের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাইলী মধুপুর থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক মো: শামীম গুরুতর আহত হন। স্থানীয়রা আহত শামীমকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি রাসেল আহমেদ জানান, ঘাতক মাইক্রোবাসের চালক ও মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে লাইলীর লাশ থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102