মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মধুপুরে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসস্ট্যান্ড ও পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারী) বিকেলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় তিনটি দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্যাশ মেমো সঠিকভাবে সংরক্ষণ করার জন্য বিভিন্ন দোকানে তাগিদ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নইম উদ্দিন, তার দফতরের কর্মকর্তা-কর্মচারী ও মধুপুর থানা পুলিশের একটি টিম।

উল্লেখ্য, এ সময় উপজেলার বিভিন্ন গোডাউন পরিদর্শন করে নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রয়ের জন্য ডিলারদের সতর্ক করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102