মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

বাসাইলে জামায়াতে যোগ দিয়েছেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বাসাইল উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার সাহা। তিনি এর আগে বাসাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের জামায়াতসহ ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান এবং উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উত্তম কুমার সাহা জামায়াতের সদস্য ফরম পূরণ করে জমা দেন।

উত্তম কুমার সাহা বলেন, প্রায় ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ৫ আগস্টের পর দলের পরিস্থিতি ও অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে বিএনপিতে আর স্বস্তি বোধ করছিলাম না। জামায়াতের আদর্শ ভালো লাগায় এই দলে যোগ দিয়েছি।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করে এবং আমরা সবাই বাঙালি।

সবাই যেন সমানভাবে কাজ করতে পারে এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যেই জামায়াতে যোগ দিয়েছি।

উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন বলেন,  ‘বেশ কিছুদিন ধরে জামায়াতে যোগ দিতে চাচ্ছিলেন উত্তম কুমার। গতকাল বুধবার রাতে জামায়াতের সদস্য ফরম পূরণ করে তিনি জমা দেওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102