মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী

মির্জাপুরে ৫ মৃত ব্যাক্তির কঙ্কাল চুরির অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া সামাজিক কবরস্থান থেকে পাঁচ মৃত ব্যক্তির কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে তিনজন পুরুষ ও দুই নারীর কঙ্কাল রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২০ জুলাই) সোহাগপাড়া গ্রামের বাসিন্দা মো. বাবুল সিকদার জানান, রোববার সকালে স্থানীয় দুই ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে কবরের বাঁশ ও সাদা কাফনের কাপড় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন কবরস্থানে ভিড় জমায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা রাতের আধাঁরে সামাজিক কবরস্থান থেকে পাঁচ মৃত ব্যক্তিদের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকার একটি সামাজিক কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে জানতে পেরেছি। তবে এই বিষয়ে কেউ অভিযোগ করেননি। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102