মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে গ্রিল কেটে বাড়িতে চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শুভকী গ্রামে একটি বসতবাড়িতে গভীর রাতে গ্রিল কেটে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার শুভকী গ্রামের বাসিন্দা মো. আল মামুন (৪৫) দেলদুয়ার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা চোরেরা রাতের কোনো এক সময় বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে স্বর্ণালংকার, টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী আল মামুন জানান, সকালে ঘুম থেকে উঠে ঘরের গ্রিল কাটা ও আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরের মালামাল তছনছ এবং স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন। আত্মীয়-স্বজন ও আশপাশে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে চুরি সংঘটিত করার অভিযোগ এনে দেলদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102