ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় সুইডেন প্রবাসী নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় সুইডেন প্রবাসী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কাজী দেশ (২৮) নামে এক সুইডেন প্রবাসী নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুনঃ ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জনের মৃত্যু

নিহত কাজী দেশ উপজেলার ব্রাক্ষণশাসন এলাকার কাজী আল হেলালী মোস্তফা ওরফে রিপন কাজীর একমাত্র ছেলে। তিনি সুইডেন প্রবাসী ছিলেন।

ছয় মাস আগে তিনি স্ত্রী ও শিশু সন্তান নিয়ে সুইডেন থেকে দেশে ফেরেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় দেশ মোটরসাইকেলে করে ঘাটাইল যাচ্ছিলেন। পথে হরিপুর এলাকায় সামনে থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।