মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান। প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্স ড্রিল শ্যাডে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সিআইডি বিশেষ পুলিশ সুপার বেলায়েত হোসেন, নৌ পুলিশের বিশেষ পুলিশ সুপার হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএজবি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) সোহেল রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে শোকাহত স্বজনদের হাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপহার তুলে দেন। এ সময় পুলিশ কর্মকর্তা ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের শোকাহত স্বজনহারা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণকারী ১০১ জন বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102