মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে এক জমিতে একসাথে তিন ফসল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃষক মাসুদ মিয়া একই জমিতে একসঙ্গে আলু, ভুট্টা ও সুর্যমুখী চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। কৃষি বিভাগের পরামর্শে সমন্বিত পদ্ধতিতে সময় ও খরচ অনেকটাই কমেছে। এতে তিনি অধিক লাভবান হচ্ছেন। সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ পুরো উপজেলায় ছড়িয়ে দেয়া হবে কৃষি বিভাগ জানিয়েছে।

জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা কৃষি বিভাগের উদ্বুদ্ধকরণে গয়হাটা ইউনিয়নের নয়পাড়া গ্রামের কৃষক মাসুদ মিয়া একই জমিতে আলু, ভুট্টা ও সুর্যমুখী চাষ করে সফল হয়েছেন। কৃষক মাসুদ মিয়া জানান, কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি প্রথমে জমি তৈরী করে তাতে সুর্যমুখী ও আলুর বীজ রোপন করেন। বীজ রোপনের এক মাস পর তিনি একই জমিতে ভুট্টার বীজ রোপন করেন। এক সাথে তিন ফসল চাষ করায় তার জমিতে খরচ অনেকটাই কম হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় আলুর ফলনও হয়েছে ভালো। বাজারে আলুর দাম ভালো থাকায় তিনি অধিক লাভবান হয়েছেন। এছাড়াও সুর্যমুখীর বীজ বিক্রি করেও তিনি লাভবান হয়েছেন। আগামীতে তিনি আরো বেশী পরিমানের জমিতে এই পদ্ধতিতে একই জমিতে একাধিক ফসল চাষ করবেন বলে জানিয়েছেন।

কৃষক মাসুদ মিয়ার এই সফলতায় এলাকার অনেক কৃষক সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। এলাকার আলু ব্যবসায়ীরা আগে টাঙ্গাইল জেলার পাইকারী বাজার থেকে আলু কিনি নিয়ে বিক্রি করতেন। এখন মাসুদ মিয়ার কাছ থেকে তারা আলু কিনছেন।

এ বিষয়ে নাগরপুর উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন জানান, সমন্বিত এই পদ্ধতিতে চাষাবাদ খুবই লাভজনক। কৃষি কর্মকর্তারা এই পদ্ধতি সম্প্রসারণের জন্য নিয়মিত পর্যবেক্ষণ করেছেন এবং জমি পরিচর্যা সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। সমন্বিত এ পদ্ধতি সারাদেশে সম্প্রসারণ করা হলে লাভবান হবে দেশের কৃষি খাত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102