মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুরে এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক-৩ প্রকল্পের আয়োজনে জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় কারিতাসের আলোক-৩ প্রকল্পের কৃষক দলের সদস্যরা মেলায় তাদের উৎপাদিত বিষমুক্ত কৃষি ফসল নিয়ে অংশ গ্রহন করে।

মেলায় কৃষকরা তাদের উৎপাদিত সবজি, কলা, আলু, শিমুল আলু, বন আলু, পেঁপে, আনারস, কপি, কলা, বেগুনসহ নানা ফসলের বৈচিত্র্য সাজিয়ে বসে স্টল নিয়ে। প্রাণবন্ত এ কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন। স্টল পরিদর্শন শেষে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কারিতাসের কর্মকর্তা বাঁধন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, কারিতাসের আলোক-৩ এর মাঠ কর্মকর্তা সূচনা রুয়াম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, আদিবাসী নেত্রী পিউফিলোমিনা ম্রং, নারী নেত্রী সন্ধ্যা সিমসাং,শান্তি সাংমা, কারিতাসের সুষ্ময় নকরেক, লেয়া রেমা প্রমুখ।

দিন ব্যাপী এ মেলার কৃষি ফসল ক্রয় করেন মেলায় আগতরা। এ সময় মধুপুর গড় এলাকার বিভিন্ন গ্রামের কৃষক, সাংবাদিক শিক্ষক, কারিতাসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকের উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102