মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাঙ্গাইলে ১ম ধাপে ভোট হবে তিন উপজেলায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে টাঙ্গাইলে ঘন্টা বাজল উপজেলা পরিষদ নির্বাচনের। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে প্রথম ধাপে আগামী (৮ মে) অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে টাঙ্গাইল জেলার ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর এই তিন উপজেলায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। এবার চার ধাপে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী (৮ মে)। দ্বিতীয় ধাপের নির্বাচন হবে আগামী (২৩ মে), তৃতীয় ধাপের নির্বাচন হবে আগামী (২৯ মে) ও চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী (৫ জুন)। গত (২১ মার্চ) প্রথম ধাপের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল জেলার এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারের তোড়জোড় বাড়িয়ে দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম ধাপের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় আগামী (১৫ এপ্রিল), মনোনয়নপত্র বাছাই হবে (১৭ এপ্রিল), প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় (২২ এপ্রিল)। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী (৮ মে)।

নির্বাচন কমিশন এবার স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচন সহজ করে দিয়েছে। আগে উপজেলা পরিষদে কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ২৫০ জন ভোটোরের স্বাক্ষরযুক্ত সমর্থন প্রয়োজন হতো। সম্প্রতি ইসি নির্বাচন বিধি সংশোধন করে স্বতন্ত্র প্রার্থীর জন্য ২৫০ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর রাখার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে। এ কারণে প্রতিটি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা এবার বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102