মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

সখীপুরে আওয়ামী লীগে অফিসে মুদি দোকান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে মুদি দোকান দেওয়া হয়েছে। উপজেলার করটিয়াপাড়া বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে মুদি দোকান দিয়েছেন তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি। তোফাজ্জল ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম ইব্রাহিমের নির্দেশেই তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে মুদি দোকান দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বিগত ২০২২ সালে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উদ্বোধন করেন। অফিসের দক্ষিণ পাশেই ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের মুদির দোকান ছিল। সেখান থেকে সরিয়ে আওয়ামী লীগ নেতা এসএম ইব্রাহিম রাজনৈতিক প্রভাব খাটিয়ে দলীয় কার্যালয়টি দখল করে মুদি দোকান বসিয়েছেন। সম্প্রতি এ ঘটনা জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, এক মাস যাবত আওয়ামী লীগের এই কার্যালয়ে আমি দোকান করছি। আমার আগের দোকান ঘর মেরামতের কাজ চলছে। তাছাড়া আমাকে ইব্রাহিম নেতা এই ঘরে আসতে বলেছে বলেই এখানে এসে দোকান বসিয়েছি।

সখীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম ইব্রাহিম বলেন, দলীয় কার্যালয়টি ভাড়া নেওয়া হয়েছিল। পরে ওই ঘর সংস্কার করা হয়। সংস্কারের টাকা এবং ভাড়া বাকি ছিল। বাকি টাকাগুলো আমি একা পরিশোধ করেছি। তিনি আরও বলেন, এক মাসের জন্য পার্টি অফিসের ঘরটি তোফাজ্জল হোসেনকে মুদির দোকান করতে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102