মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

সখীপুরে চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ির বাড়িতে দুর্ধর্ষ চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার আনুমানিক শেষ রাতের দিকে উপজেলার কীর্তনখোলা মধ্যপাড়ার ব্যবসায়ী আবদুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, সোমবার সকালের খাবার খাওয়ার পর থেকে আমি ও আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ি। আমার মেয়ে সাথী আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসি। পরে রাত ১১টার দিকে আমি ও আমার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ি। সকালে ফজরের নামাজের জন্য উঠলে ঘরের সবকিছু এলোমেলো দেখতে পেয়ে আমার স্ত্রী কান্না শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দেখতে পাই ঘরে রাখা টাকার বাক্সটি বাইরে ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে।

তিনি আরো জানান, আমি একজন ধান ব্যবসায়ী। ধান কেনার উদ্দেশে গতকাল ব্যাংক থেকে ১০ লাখ টাকা উঠিয়েছিলাম। বাড়িতে আরো এক লাখ টাকার মতো ছিল। চোরেরা নগদ ১১ লাখ টাকা, আমার স্ত্রী ও মেয়েদের পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে।

এ দিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অত্যন্ত দু:খজনক। ইতোমধ্যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আব্দুস সালাম সাহেব একজন ব্যবসায়ী মানুষ। এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।

এ ঘটনার বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, ভুক্তভোগীর পরিবার ও ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।

তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102