মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবুল আহমেদ (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিয়াম (১৮) নামে মোটরসাইকেল আরোহী।

বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর-ঢাকা সড়কের বোয়ালী পণ্ডিতবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল টাঙ্গাইল সদর উপজেলার বড়ুহা গ্রামের শামছল হকের ছেলে। তিনি সখীপুরে কাঁচামালের ব্যবসা করতেন।

আহত সিয়াম একই উপজেলার বোয়ালী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশা যোগে টাঙ্গাইল যাচ্ছিলেন বাবুল। পথে উপজেলার বোয়ালী পণ্ডিতবাড়ী মোড়ে এলে অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে যায়। এ সময় অটো যাত্রী বাবুল ও মোটরসাইকেল আরোহী সিয়াম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102