মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মধুপুরে ভোট দেওয়া হলো না মাসুদের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিৎ টাঙ্গাইলের মধুপুরে ভোট দিতে যাওয়া  হলো না মাসুদের। মধুপুর পৌরসভাধীন আকাশী গ্রামের মাসুদ (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় ভোট দেয়া হল না  মাসুদের। বুধবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আকাশী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।মাসুদ  মিয়া পৌর এলাকার আকাশী  গ্রামের ইন্তাজ  আলীর ছেলে। স্থানীয় বেলাল জানান, আমরা বাড়ীর পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। চা খাওয়া শেষ করে  মাসুদ জানায় বাড়ীতে গিয়ে গোসল করে আমি ভোট কেন্দ্রে যাব ভোট দিতে এ বলে সে আমাদের নিকট হতে বিদায় নেয়। উল্লেখ্য গতকাল বুধবার ৮ মে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচন। বেলাল হোসেন আরও জানান, কিছুক্ষণ পর তার বাড়িতে আত্ম চিৎকার শুনে ছুটে গিয়ে জানতে পারি সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে। পারিবারিক ও স্হানীয সুত্রে জানা যায়,  মাসুদ গোসল করতে গেলে তার বাড়ীর টেংকীতে পানি উঠানো পাম্পে কাজ না করায় সে তা ঠিক করতে যায়। এসময় অসাবধানতার কারনে  বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102