মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে আওয়ামীলীগের অফিসে ফাস্টফুডের দোকান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের অফিসটি এখন একটি ফাস্টফুডের দোকান। গত প্রায় ১ যুগের অধিক সময় ধরে ব্যবহৃত অফিসটি সম্প্রতি মিলন নামের এক ব্যবসায়ী ভাড়া নিয়েছেন। গত ৫ই আগস্ট সরকার পতনের পর অফিসটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরপর থেকে অফিসটি বন্ধ ছিল। এদিকে ওই স্থাপনার মালিকানা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্তের পরিবারের হওয়া সত্ত্বেও অফিসটি বন্ধ করে অন্যত্র ভাড়া দেয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ। এ বিষয়ে তাহরিম হোসেন সীমান্তকে মুঠোফোনে পাওয়া যায়নি। ভাড়া নেয়া মিলন বলেন, তিনি ব্যারিস্টার তাহরিমের মা ঝর্ণা হোসেনের কাছ থেকে ভাড়া নিয়েছেন। দ্রুতই দোকানটি চালু করা হবে বলে জানান তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরিফ মাহমুদ জানান, বিষয়টি তার জানা নেই। তবে কোনো আলোচনা না করে অফিসটি ভাড়া দেয়া ঠিক হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102