মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

কালিহাতীতে এক যুবককে কুপিয়ে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াসিন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার বল্লা পোস্ট অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত যুবক কালিহাতী উপজেলার বল্লার সিঙ্গাইর গ্রামের দীন ইলাহির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াছিনসহ প্রায় ১০-১২ যুবক বল্লা পোস্ট অফিস পাড়া এলাকায় বিশুর বাড়িতে পরিত্যক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করতেন। শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পায় স্থানীয়রা। শনিবার সকালে বিশু মিয়ার স্ত্রী ইয়াসিনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে। এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, নিহতের হাত-পা ভাঙা, এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ও সিআইডি’র দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত ওই যুবকসহ অন্যান্য আরও বেশ কয়েকজন ওই স্থানটিতে প্রায়ই মাদক সেবন করতেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102