নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনার তানভির আহম্মেদ (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে একটি গানের আসর থেকে ফেরার পথে সে নিহত হয়।
নিহত তানভির আহম্মেদের বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘিরচালা গ্রামে। সে ওই গ্রামের আবু বকর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, তানভির গতকাল মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজারে অনুষ্ঠান দেখতে যায়। অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে গোপিনপুর-ঘাটাইল সড়কের ঘোড়া-দ এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলেই তানভির মারা যায়।

