মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

ঘাটাইলে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকার সর্বস্তরের জনগণ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ৪টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পেচারআটা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। আল আমিনের লাশ টাঙ্গাইল থেকে ময়নাতদন্ত শেষে এলাকায় পৌঁছলে লাশ রেখে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে স্থানীয় ধলাপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।স্থানীয় সামাজিক সংগঠনসহ মানববন্ধনে অংশ নেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এলাকাবাসীরা আল আমিন হত্যার মূল আসামি মুনছুর আলীকে দ্রুত গ্রেপ্তার ও হত্যাকারীদের বিচার দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যার সঙ্গে জড়িত সব সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী নেশাখোর আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, শনিবার উপজেলার বিরোধীয় জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আল আমিনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।এ ঘটনায় আহত হয় ৬ জন।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আল আমিন হত্যা মামলায় ৬ জন আসামিকে আটক করা হয়েছে।

বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা আব্যাহত আছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102