মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে অসহায় দুঃস্থ  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৮০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিৎ “চলবো মোরা এক সাথে জয় করবো মানবতাকে” এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে অসহায় দুঃস্থ  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী এক নারীকে হুইল চেয়ার দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে খুশি রোজিনা বেগম। তিনি বলেন, কয়েকদিন ধরে অনেক শীত পড়েছে। বাড়িতে ভালো কম্বল নেই, যাও আছে ছেঁড়া। নতুন কম্বল পেয়ে অনেক ভালো লাগছে।
মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। এই ভালোলাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের সকলের সহযোগিতার কারণে প্রতিটি কাজে উৎসাহ ও প্রেরণা জোগায়।
মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের সভাপতি পারুল মাহবুব খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রি অফিসার আসাদুজ্জামান, জেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার মিলি, মানুষের কল্যাণে মানুষ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম খান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102