মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর শাহরিয়ার কাব্য নামে এক কলেজছাত্রের মৃত্যু। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কলেজ থেকে ফিরছিল দুই বন্ধু।

ফেরার পথে উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে তাদের মোটরসাইকেলটির একটি বাসের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে দুই বন্ধুই গুরুতর আহত হন। পরে গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাব্য মারা যান।

তিনি আরো বলেন, কাব্য ঘাটাইল উপজেলার বন্দকুলিয়া গ্রামের আজহার আলীর ছেলে। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় আহত হন তার বন্ধু তানভীর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। সে ঘাটাইল পৌরসভাধীন আনছার আলীর ছেলে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102