মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মধুপুরে সড়ক দুর্ঘটনায় ইমাম ও মোয়া‌জ্জিন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মসজিদে আজান দিতে ও নামাজ পড়াতে যাওয়ার পথে পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ইমাম ও মোয়া‌জ্জিন নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রামের শ‌হিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)।

জানা যায়, মধুপুর উপজেলার কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মসজিদের ইমামতি করতেন হাফেজ হা‌বিবুর রহমান এবং মোয়া‌জ্জিন ছিলেন হাফেজ হাসান সিরাজী। তারা দুজনই বড়বাইদ এলাকার জা‌মিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হা‌দিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, ওই দুই মাদ্রাসার শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মসজিদে ইমাম‌তি ও মোয়া‌জ্জিনের দায়িত্ব পালন করতো। ভোরে আজান দেয়ার জন্য মাদ্রাসা থেকে তারা মোটরসাইকেলে মসজিদের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ওই মোয়া‌জ্জিন ও ইমাম গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102