মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

মির্জাপুরে বিয়ে ভাঙতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা গণধোলাইয়ের শিকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : টাংগাইল মির্জাপুরে কৌশলে নিজের বিয়ে ভাঙার চেষ্টা করলে গণধোলাইয়ের শিকার হয়েছে শরীফ মাহমুদ সান নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। মুচলেকা ও দেনমোহরের ১৮ লাখ টাকার চেক জমা দিয়ে মুক্তি পেয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। শরীফ মাহমুদ সান নিষিদ্ধ ঘোষিত মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য। ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া এলাকায়। শরীফ মাহমুদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শরীফ মাহমুদ সানের সাথে নবম শ্রেণির পড়ুয়া স্থানীয় এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি উভয় পরিবার জানতে পেরে এক বছর আগে উভয় পরিবারের সিদ্ধান্তে তাদের কাবিন হয়। এরমধ্যে শরীফ মাহমুদ সান অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। বিষয়টি কনের পরিবার জানতে পেরে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়।

 

এরপর উভয় পরিবারের সম্মতিতে বুধবার (২ এপ্রিল) বিয়ের দিন ধার্য করা হয়। মঙ্গলবার (১ এপ্রিল) ছিলো তাদের গায়ে হলুদ। বুধবার (২ এপ্রিল) বরযাত্রী কনের বাড়িতে যান। এর আগে শরীফ মাহমুদ সান তার বিয়ে ভাঙতে বাল্য বিয়ে হচ্ছে কৌশলে এমন খবর প্রশাসনকে জানাতে তার বন্ধুদের সহায়তায় প্রেমিকাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠান। দুপুরে আত্মীস্বজনসহ অতিথিদের আপ্যায়ন শেষে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরমধ্যে শরীফ মাহমুুদ মুঠোফোনে তার বিয়ে ভাঙতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বিয়ে বাড়িতে যেতে বলেন।

 

কনে পক্ষের লোকজন মুঠোফোনে এমন কথা শুনতে পেয়ে শরীফ মাহমুদকে আটক করে রশি দিয়ে বেধে ফেলেন। পরে তার শেরওয়ানী আগুন দিয়ে পুড়িয়ে গণধোলাই দেয় ক্ষুব্দ জনতা। বরযাত্রী আসা অন্য অতিথিরা সটকে পড়েন।
ঘটনাটি জানতে পেরে স্থানীয় মাতাব্বর এবং উভয়পক্ষের আলোচনায় শরীফ মাহমুদ এমন ঘটনা আর ঘটাবে না বলে মুচলেকা দেন। শরীফ মাহমুদের বাবা আদম ব্যবসায়ী সাইফুল ইসলাম পুত্রবধুর দেনমোহরের পাওনা ১৮ লাখ টাকার চেক দেন বলে জানা গেছে।
বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে স্থানীয় মাতাব্বররা সন্ধ্যায় কনের বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102