মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

সখীপুরে সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোয়াদ আল সাফওয়ান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে সখীপুর-গোড়াই সড়কের লাইফ কেয়ার ক্লিনিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত সাফওয়ান পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা বিদ্যুৎ অফিস সংলগ্ন মাসুম মিয়ার একমাত্র সন্তান। পুলিশ ঘাতক ট্রাক আটক করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাবা-মা ও সাফওয়ান অটোরিকশা করে লাইফ কেয়ার ক্লিনিক সংলগ্ন এলাকায় সাফওয়ানের খালার বাসায় বেড়াতে যান। অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়।

এ বিষয়ে নিহত সাফওয়ানের মামা সাজু জানান, সাফওয়ান আমার খুবই আদরের ভাগিনা ছিল। এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।

এ বিষয়ে সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং গাড়িটি (ট্রাক) আটক করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102