```
গোপালপুরে রাস্তার ইট তুলে ইউপি সদস্যের পাকা বাথরুম বানানোর অভিযোগ

গোপালপুরে রাস্তার ইট তুলে ইউপি সদস্যের পাকা বাথরুম বানানোর অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামের এক ইউপি সদস্য সরকারি রাস্তার (হালট) ইট তুলে নিয়ে নিজ বাড়িতে পাকা বাথরুম বানিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ইউপি সদস্যের নাম আয়েশা বেগম। তিনি ওই ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য। সরেজমিন গিয়ে দেখা যায়, গোপালপুর উপজেলা গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচি(কাবিটা) মোতাবেক […]

ঢাকা-টাংগাইল মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তীর সংখ্যা

ঢাকা-টাংগাইল মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তীর সংখ্যা

আসন্ন ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী এবং চালকেরা। যমুনা সেতুতে ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল, এলেঙ্গায় নির্মাণাধীন ফ্লাইওভারসহ চার লেনের চলমান উন্নয়ন কাজ, সম্ভাব্য বৃষ্টি ও ফিটনেসবিহীন যানবাহনের আধিক্যকে এই শঙ্কার প্রধান কারণ হিসেবে দেখছেন মহাসড়ক ব্যবহারকারীরা। মহাসড়কের যাত্রী ও চালকদের দাবি, এবারও যানজটে চরম ভোগান্তি পোহাতে হবে। এদিকে যানজট নিরসনে নানা উদ্যোগ গ্রহণ করেছেন […]

টাংগাইলে বিনামূল্যে হামের চিকিৎসার দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

টাংগাইলে বিনামূল্যে হামের চিকিৎসার দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

হামে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ, টিকা অব্যবস্থাপনাকারীদের বিচার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মানববন্ধন করেছে। রবিবার (১৭ মে) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথির সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক […]

ঝড়-বৃষ্টির কারণে ৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো টাংগাইল

ঝড়-বৃষ্টির কারণে ৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো টাংগাইল

টাঙ্গাইলে প্রবল ঝড়-বৃষ্টির কারণে বৈল্লা বিদ্যুৎ গ্রিডের দুটি কয়েল পুড়ে ১৩২ কেভির (কিলোভোল্ট) সঞ্চালন লাইন বন্ধ হয়ে গেছে। এতে সোমবার (১৮ মে) ভোর পাঁচটা থেকে সকাল ১১টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পিডিপির সূত্রে জানা যায়, রাতে টাঙ্গাইলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। এসময় অনেক বজ্রপাতও হয়। এতে সদর উপজেলা বৈল্লা […]

টাংগাইলে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৪১জন ভর্তি

টাংগাইলে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৪১জন ভর্তি

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ৪১ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সোমবার (১৮ মে) সকাল পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৭৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়৷ জেলায় হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলা সিভিল সার্জন […]

নাগরপুরে ৯ গ্রামের মানুষের ভরসা কাঠের নড়বড়ে সেতু

নাগরপুরে ৯ গ্রামের মানুষের ভরসা কাঠের নড়বড়ে সেতু

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে পংবাইজোড়া দেইল্লা সড়ক ধলেশ্বরীর শাখা নদীর ওপর প্রায় পাঁচ বছর আগে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। বর্তমান সময়ে বাশঁ ও কাঠ দিয়ে নির্মিত নড়বড়ে সাঁকোটিই ওই নয় গ্রামের মানুষের একমাত্র ভরসা। একটি সেতুর অভাবে মানুষ দুর্ভোগে পড়েছে। অথচ গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজারো পথচারী ও স্কুল […]

টাংগাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

টাংগাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

টাঙ্গাইল কালেক্টরেট মাঠে শুরু হয়েছে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলা। স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্যের সমাহার উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় উদ্যোক্তাদের […]

টাংগাইলে কোরবানি ঈদকে ঘিরে ২ লাখ ৩৩ হাজার ৯৯৩টি পশু প্রস্তুত

টাংগাইলে কোরবানি ঈদকে ঘিরে ২ লাখ ৩৩ হাজার ৯৯৩টি পশু প্রস্তুত

টাঙ্গাইলে কোরবানি ঈদকে ঘিরে জেলায় দুই লাখ ৩৩ হাজার ৯৯৩টি পশু প্রস্তুত করা হয়েছে। ১২টি উপজেলার ২৬ হাজার ৭৫৯টি খামারে পশুগুলো প্রস্তুত করা হয়েছে। তবে খৈল, ভূসিসহ গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য দাম নিয়ে শঙ্কায় খামারিরা। ন্যায্য দাম পেতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে গরু আমদানি বন্ধের দাবি জানিয়েছেন তারা। প্রাণী সম্পদ কার্যালয় জানায়, কোরবানিকে ঘিরে জেলায় এক লাখ ১৭ […]

টাংগাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাংগাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই এলাকার বজলুর রহমান মজনুর ছেলে মো. মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)। স্থানীয় যুবক নাজমুল হোসেন জানান, এক সপ্তাহ আগে তাদের একটি বোন হয়। মা তাকে নিয়ে ব্যস্ত ছিল। রবিবার […]

টাংগাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক প্রিন্স

টাংগাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স। বুধবার (১৪ মে) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম তাকে এ দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় আরিফুল হক প্রিন্স বলেন, আমার ওপর অর্জিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। […]

```
``` ```