টাঙ্গাইল কালেক্টরেট মাঠে শুরু হয়েছে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলা। স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্যের সমাহার উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
গতকাল শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদানই এই মেলার মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অনেকে।