```
টাংগাইলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাংগাইলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি স্পষ্টভাবে বলেছেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার (২১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা […]

টাংগাইলে ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

টাংগাইলে ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে এ প্রতিযোগতা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড়কে পরিচিত করার লক্ষ্যেই ৮৪ বছর ধরে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি এই আয়োজন করে আসছে। এ প্রতিযোগিতার পাশাপাশি ছিল হাঁড়িভাঙা, বালিশ খেলা ও সাইকেল চালানো প্রতিযোগিতা। এতে […]

টাংগাইল জেলার নতুন প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির

টাংগাইল জেলার নতুন প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। তালিকা থেকে দেখা যায়, টাঙ্গাইল জেলা পরিষদে নতুন প্রশাসক হয়েছেন এস এম ওবায়দুল হক নাসির। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নেতা।ত্রয়োদশ […]

টাংগাইলের বেশির ভাগ ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেনের সংকট

টাংগাইলের বেশির ভাগ ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেনের সংকট

ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান চালক রবিউল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ওষুধ নিয়ে রংপুরের তারাগঞ্জ যাচ্ছেন। শনিবার বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপুর সবুর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য গাড়ির লাইনে দাঁড়ান। রবিবার (১৫ মার্চ) দুপুর ২টা পর্যন্ত তিনি জ্বালানি নিতে পারেননি। রবিউল ইসলাম বলেন, “২২ ঘণ্টা পার হলেও জ্বালানি তেল পাইনি। এতে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে […]

মির্জাপুরে দরপত্র দেওয়ার আগেই পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করিয়েছেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে দরপত্র দেওয়ার আগেই পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করিয়েছেন উপজেলা প্রকৌশলী

টাঙ্গাইলের মির্জাপুরে দরপত্র দেওয়ার আগেই পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করিয়েছেন উপজেলা প্রকৌশলী। এতে পরবর্তীতে দরপত্রে অংশ নিয়ে সাড়ে ৯ লাখ টাকার ওই সড়ক সংস্কারের কাজটি পেয়েও করতে পারেননি নির্দিষ্ট ঠিকাদার। খোঁজ নিয়ে জানা যায়, মির্জাপুর উপজেলার হাট ফতেপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৩০ মিটার সড়ক গত বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত হয়। পরে তিন মাস আগে উপজেলা প্রকৌশলী […]

যমুনা সেতুতে ২৪ ঘন্টায় ২কোটি ২৭ লাখ টাকা টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘন্টায় ২কোটি ২৭ লাখ টাকা টোল আদায়

ঈদ যাত্রার শুরুর আগেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। এতে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২৭ লাখ ৫১ হাজার টাকা। রোববার (১৫ মার্চ) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার […]

এবারের ঈদে টাংগাইলের শাড়ীর চাহিদা বেড়েছে

এবারের ঈদে টাংগাইলের শাড়ীর চাহিদা বেড়েছে

আর কদিন পরই ঈদুল ফিতর। মানুষ শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন। শাড়ি আর কসমেটিকসের দোকানে ভিড় এখনো লেগে আছে। এবার ঈদের কেনাকাটার ভিড়ে নতুন করে জায়গা নিয়েছে টাঙ্গাইল শাড়ি। ব্যতিক্রমী নকশা, ভিন্নতর ডিজাইন আর রঙের নতুন বাহারে টাঙ্গাইল শাড়িকে অনন্য করে তুলেছে। টাঙ্গাইল শাড়ির খ্যাতি দেশ জুড়ে। আর ঐতিহ্য শত বছরের। এ শাড়ির দক্ষ কারিগর, তাঁত […]

ভূঞাপুরে নির্ধারিত সময়ে অফিস করছেন না কর্মকর্তারা ভোগান্তীতে জনসাধারণ

ভূঞাপুরে নির্ধারিত সময়ে অফিস করছেন না কর্মকর্তারা ভোগান্তীতে জনসাধারণ

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা মানছেন না টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বেশিরভাগ কর্মকর্তা। ঝাড়ুদার ও অফিস সহকারীরা সকালে অফিস খুললেও কর্মকর্তারা আসছেন নিজেদের খেয়ালখুশি মতো সময়ে। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে এমন চিত্র দেখা যায়। গত ২ মার্চ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে […]

ভূঞাপুরে বিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগ

ভূঞাপুরে বিজিএফের চাল ওজনে কম দেয়ার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে বিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ১০ কেজি চালের পরিবর্তে সুবিধাভোগীদের প্রায় সাড়ে ৮ কেজি করে দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিজিএফের চাল বিতরণের সময় একাধিক সুবিধাভোগী এ অভিযোগ করেন। একাধিক সুবিধাভোগীরা জানান, প্রত্যেকের জন্য সরকারিভাবে ১০ কেজি চাল বরাদ্দ থাকলেও বাস্তবে তা […]

টাংগাইলে বেশি দামে তেল বিক্রির অপরাধে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

টাংগাইলে বেশি দামে তেল বিক্রির অপরাধে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল শহরে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুতের দায়ে ‘রমজান এন্টারপ্রাইজ’ নামের একটি পাইকারি ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে শহরের থানাপাড়া এলাকায় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আসাদুজ্জামান রোমেল জানান, শহরের একটি পাইকারি তেলের ডিলার পয়েন্টে […]

```