```
বাজারে আসছে মধুপুরের সুস্বাদু আনারস

বাজারে আসছে মধুপুরের সুস্বাদু আনারস

জয়নাল আবেদীনঃ রসালো ফল আনারস। হাটবাজারে মৌসুমি ফলের ভিড়ে সুমিষ্ট ঘ্রাণ আর স্বাদের ভিন্নতার কারণে আনারসের পরিচিতি ও চাহিদা রয়েছে। আনারস মানেই মধুপুর। দেশি জাত ছাড়াও ফিলিপাইন জাতের আনারস আবাদ হয় এখানে। বস্তুত মধুপুরের আনারস সারা দেশেই জনপ্রিয়। জানা যায়, দেশের বিশেষ ভৌগোলিক এলাকা মধুপুর গড়ের লালমাটির উঁচুনিচু টিলায় আনারস আবাদ শুরু ১৯৪২ সাল থেকে। […]

টাঙ্গাইলে খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতে গরুর পরিচর্যায় ব্যস্ত

টাঙ্গাইলে খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতে গরুর পরিচর্যায় ব্যস্ত

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতে গরুর পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। কোরবানির ঈদে জেলার ১২টি উপজেলায় এক লাখ ৮৫ হাজার পশুর চাহিদা থাকলেও খামারগুলোতে চাহিদার অতিরিক্ত ১৯ হাজার ৪০৬টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। ফলে জেলার চাহিদা মিটিয়েও খামারিরা বাড়তি পশু জেলার বাইরে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন। টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ […]

ভূঞাপুরে পাট চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত

ভূঞাপুরে পাট চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ভূঞাপুরে পাট চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগ পাট ও নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে অতিথি ছিলেন, টাঙ্গাইল বিএডিসির উপ পরিচালক সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোখলেছুর রহমান, জেলা পাট কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপজেলা কৃষক […]

নাগরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ

নাগরপুরে পাট চাষীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে ”উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের” আওতায় নাগরপুর উপজেলার তালিকাভুক্ত পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে ও পরিদর্শক পাট অধিদপ্তর টাঙ্গাইল রমেশ চন্দ্র […]

মধুপুরে জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

মধুপুরে জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা ময়মনসিংহ অঞ্চল এর আয়োজনে মধুপুর কারিতাস জলছত্র অফিসে ২ দিন ব্যাপী জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা ময়মনসিংহ অঞ্চল এর আয়োজনে সোমবার ১০ জুন হতে মঙ্গলবার ১১ জুন এ ২ দিন ব্যাপী জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার কারিতাস […]

গোপালপুরে ১৭ মণ ওজনের ‘স্বপ্ন’ নিয়েই নিপার স্বপ্ন

গোপালপুরে ১৭ মণ ওজনের ‘স্বপ্ন’ নিয়েই নিপার স্বপ্ন

নিজস্ব প্রতিনিধিঃ খামারের গাভীকে কৃত্রিম প্রজননের মাধ্যমে ২.৫ বছর আগে জন্ম নেয় বিশালদেহী ষাঁড় বাছুর ‘স্বপ্ন’। অনেক বড় স্বপ্ন নিয়ে লালন পালন করেছে এই ষাঁড় গরুটি। খুব যত্ন নিয়ে পরিবারের সদস্য মনে করে লালন পালন করেছেন। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর শহরের চন্দ্রবাড়ী মহল্লার মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেমের কন্যা নিপা আকতার (২৫) নিজ খামারে দুটো ষাড় […]

টাংগাইলে মাশরুশ মাঠ দিবস অনুষ্ঠিত

টাংগাইলে মাশরুশ মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” এর আওতায় টাঙ্গাইলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার গালা ইউনিয়নের রসূলপুর নয়াপাড়া গ্রামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কবির হোসেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের […]

বাসাইলে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

বাসাইলে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার (১০ জুন) বেলা ১১ টার দিকে উপজেলা হলরুমে কৃষি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী । এ […]

দেলদুয়ারের হামিদা প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান মানিককে

দেলদুয়ারের হামিদা প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান মানিককে

নিজস্ব প্রতিনিধিঃ মাতৃস্নেহে লালন করা ‘মানিক’কে পবিত্র ঈদুল আজহায় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের ভেঙ্গুলিয়া গ্রামের আব্দুল হামিদের মেয়ে হামিদা আক্তার। প্রতিদিন মানিককে সাবান-শ্যাম্পু দিয়ে গোসল ও সময় মতো প্রোটিনযুক্ত খাবার খাওয়ানো হচ্ছে মানিককে। গরমে বাতাস দিতে আছে ফ্যানের ব্যবস্থাও। গত ৮ বছর ধরে এভাবেই মানিককে পরম যত্নে লালন-পালন করছেন হামিদা […]

নাগরপুরে বাজেটের পর অস্থির নিত্যপণ্যের বাজার

নাগরপুরে বাজেটের পর অস্থির নিত্যপণ্যের বাজার

নিজস্ব প্রতিনিধিঃ বাজেটের আগেই যে অতিরিক্ত দামে নিত্যপণ্য কিনতে হয়েছে এখন তা বিক্রি হচ্ছে আরও বেশি দামে। ক্রেতাদের দাবি বাজেট ঘোষণার দিন থেকেই নিত্যপণ্যের বাজার চড়া হতে শুরু হয়েছে । বাজেট ঘোষণার পরের দিন থেকেই নিত্যপণ্যের বাজার আগের চেয়ে অস্থিতিশীল হয়েছে। সম্প্রতি উত্তাপ ছড়ানো মসলা জাতীয় পণ্য পিঁয়াজ ও আদার দাম এখনো চড়া। সোমবার (১০ […]

```

আমাদের মধুপুর ২৪