```
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য […]

প্রেমের টানে সখীপুরে চীনা যুবক

প্রেমের টানে সখীপুরে চীনা যুবক

অনলাইন পরিচয়ের সূত্রে গড়ে ওঠা প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে ছুটে এসেছেন দং লিয়াং নামের এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে সখীপুরের এক তরুণীকে (২৫) বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও, ভিসার মেয়াদ কম থাকায় এবং প্রতারণার আশঙ্কায় ওই যুবককে দেশে ফেরত পাঠিয়েছে মেয়েটির পরিবার ও স্থানীয় লোকজন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে […]

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ব্রিজে থেকে নামার সময় লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাস আলী সখীপুর উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার কারণে দীর্ঘদিন ধরে রতনগঞ্জ বাজারের নতুন ব্রিজের নির্মাণকাজ বন্ধ রয়েছে। […]

ঘাটাইলে নির্বিচারে গাছ কাটা এবং বনভূমি দখলের কারণে হুমকির মুখে শালবন

ঘাটাইলে নির্বিচারে গাছ কাটা এবং বনভূমি দখলের কারণে হুমকির মুখে শালবন

নির্বিচারে গাছ কাটা এবং অব্যাহত বনভূমি দখলের কারণে দ্রুত সংকুচিত হয়ে আসছে টাঙ্গাইলে ঘাটাইলের শালবন। হুমকির মুখে পড়েছে এই প্রাকৃতিক সম্পদ, বিলুপ্তির পথে এখানকার উদ্ভিদ ও প্রাণীজগৎ। বন কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা যখন দেশের অন্যতম এই বন ধ্বংসের জন্য একে অপরকে দায়ী করে যাচ্ছেন, ততক্ষণে উজাড় হয়ে গেছে বনের দুই-তৃতীয়াংশ ভূমির প্রাকৃতিক বন। আর এই […]

কালিহাতীতে ১ মাসে ভ্রাম্যমান আদালতের ৭৩টি মামলা ও ১২ লাখ টাকা জরিমানা আদায়

কালিহাতীতে ১ মাসে ভ্রাম্যমান আদালতের ৭৩টি মামলা ও ১২ লাখ টাকা জরিমানা আদায়

টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন অপরাধ দমন ও জনস্বার্থে আইন বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় গত আগস্ট মাসে ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৩টি মামলায় ১২ লাখ ৯ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড এবং ৪৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, আগস্টের প্রথমার্ধে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩২টি মামলায় ৭ লাখ […]

টাংগাইলে চকরি মেলায় ২ হাজার ২৭ জনের চাকরি

টাংগাইলে চকরি মেলায় ২ হাজার ২৭ জনের চাকরি

তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী জব ফেয়ারে তাৎক্ষণিকভাবে ৪৪৬ জনের চাকরি হয়েছে। পাশাপাশি বাছাই করা আরো ১ হাজার ৫৮১ জনের চাকরি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। ফলে মেলার মাধ্যমে মোট ২ হাজার ২৭ জন চাকরিপ্রার্থীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে […]

সখীপুরে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু

সখীপুরে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে আউয়াল শফীক (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে পুকুরপাড় এলাকায় তাকে পড়ে থাকতে দেখা যায়। নিহত আউয়াল শফীক সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে। স্থানীয়দের দাবি, […]

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। বিএনপির নেতৃত্বে এ দেশের মানুষ গণতন্ত্র লালন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন […]

টাংগাইলে চাকরি মেলায় চাকরি প্রত্যাশীদের ঢল

টাংগাইলে চাকরি মেলায় চাকরি প্রত্যাশীদের ঢল

বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে জব ফেয়ার বা চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে জনসেবা চত্বরে এ মেলার আয়োজন করা হয়। চাকরির মেলায় জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। বিনামূল্যে চাকরি মেলায় অংশগ্রহণ করতে পেয়ে খুশি প্রত্যাশীরা। টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী চাকরি মেলা। সকাল […]

টাংগাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাংগাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে মেহেদী হাসান (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মেহেদী সখীপুর উপজেলার ইচ্ছাদিঘী গ্রামের আতিয়াপাড়ার হায়দর আলীর ছেলে। রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলের […]

```

আমাদের মধুপুর ২৪